৪০টি প্রশ্ন | সময়: ৩০ মিনিট
⚠️ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে১. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
২. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে আবিরের ৪৫ মিনিট এবং আসিফের ৩০ মিনিট সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
৩. ক যে কাজ ২০ দিনে করে খ তা ৩০ দিনে করে। তারা একত্রে একদিনে কাজটির করে-
৪. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে?
৫. একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি ১০ ঘণ্টায় পানিতে পূর্ণ হয় এবং ২য় নলটি খুলে দিলে পানিপূর্ণ ট্যাঙ্কটি ১৫ ঘণ্টায় খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত ঘণ্টায় পূর্ণ হবে?
৬. ক যে কাজ ১২ দিনে করতে পারে, খ সে কাজ ১৫ দিনে এবং গ ২০ দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
৭. কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করল। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। কত জন শ্রমিক নিযুক্ত হলে কাজটি ১৮ দিনে সম্পন্ন হতো?
৮. মনির একটি কাজ ৬ দিনে এবং জহির ১২ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়। বাকি কাজ জহির ৩ দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হয়?
৯. ২টি নল দ্বারা একটি চৌবাচ্চা ২০ ও ৩০ মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নলই একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট ১৮ মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে?
১০. ক একটি কাজ ১৫ দিনে করতে পারে। যদি খ, ক এর দ্বিগুণ কাজ করে তবে ক এবং খ একত্রে ঐ কাজ শেষ করতে কত দিন লাগবে?
১১. একটি পানির ট্যাংকে দুই-পঞ্চমাংশ পূর্ণ আছে। পাইপ A দ্বারা সম্পূর্ণ ট্যাস্কটি ১০ মিনিটে পূর্ণ হয় আবার পাইপ B দ্বারা সম্পূর্ণ ট্যাস্কটি ৬ মিনিটে খালি হয়। যদি দুই পাইপ-ই একসাথে চালু করা হয়। কত সময় পর সম্পূর্ণ ট্যাস্কটি পূর্ণ হবে অথবা খালি হবে?
১২. ক একটি কাজ ২০ দিনে করতে পারে এবং খ কাজটি ৩০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৮ দিনে করার পর ক চলে গেল। বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে?
১৩. ক ঘণ্টায় ১০ কি.মি. এবং খ ঘণ্টায় ১০ কি.মি. বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়। ক ১১:১০ মিনিটের সময় এবং খ ৯:৪০ মিনিটের সময় রাজশাহী পৌঁছাল। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি.?
১৪. ঘণ্টায় ৪ কি.মি. বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে তার ১/২ ঘণ্টা সময় কম লাগে। স্থানটির দূরত্ব কত?
১৫. ১০ মিটার/মিনিট বেগে ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এককোণ থেকে বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনার দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে?
১৬. যদি কোন ব্যক্তি স্রোতের অনুকূলে ৬ কি.মি./ঘণ্টা বেগে এবং প্রতিকূলে ২ কি.মি./ঘণ্টা বেগে সাঁতরাতে পারে, তবে স্থির পানিতে তার বেগ কত কি.মি./ঘণ্টা হবে?
১৭. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে কোন পথ গিয়ে ফিরে আসতে মোট ২৪ ঘণ্টা সময় লাগে। ঐ পথের দূরত্ব কত?
১৮. এক ব্যক্তি ঘণ্টায় ৫ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কি.মি. বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গতির গড় কত?
১৯. ঘণ্টায় x কি.মি বেগে y কি.মি দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
২০. একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘণ্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘণ্টায় ৫০ মাইল বেগে যায়, তবে শেষ ঘণ্টায় সে কত মাইল বেগে যাবে?
২১. ঘণ্টায় ৪ কি.মি গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
২২. জুয়েল ১২ মিনিট ৪৫ সেকেন্ডে এক মাইল পথ অতিক্রম করে। কোয়েল একই পথ ১০ মিনিট ১২ সেকেন্ডে অতিক্রম করে। কোয়েলের গতিবেগ অর্জন করতে চাইলে জুয়েলকে তার গতিবেগ কতটুকু বাড়াতে হবে?
২৩. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ৮ কিমি এবং প্রতিকূলে ঘণ্টায় ৪ কিমি যায়। নৌকার বেগ কত?
২৪. লঞ্চ ও স্রোতের ঘণ্টায় গতিবেগ যথাক্রমে ১৮ ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
২৫. একটি নদীতে স্রোতের গতিবেগ ৩ মাইল/ঘণ্টা। ঐ নদীতে একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয় প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয়। স্থির পানিতে নৌকার গতিবেগ কত?
২৬. রুবেল ঘণ্টায় ৪০ মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ঘণ্টায় ৬০ মাইল বেগে আবার ঢাকায় ফিরে আসলে ঘণ্টায় তার গড় গতিবেগ কত মাইল?
২৭. স্রোতের প্রতিকূলে কোন জাহাজের গড় গতিবেগ ৫০ কি.মি./ঘণ্টা। যদি স্রোতের গতিবেগ ৮ কি.মি. হয় তাহলে স্রোতের অনুকূলে ঐ জাহাজটির গতিবেগ কত ছিল?
২৮. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ১৫ কি.মি বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ১০ কি.মি বেগে স্রোতের প্রতিকূলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ কত ছিল?
২৯. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
৩০. ২০ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
৩১. কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯৮০০০ টাকা হলে ১/৮ অংশের মূল্য কত?
৩২. একটি পানি পূর্ণ ট্যাংকের ১/৫ অংশের পানি খরচ হলে ৩২৫ লিটার খরচ হল। তারপর দেখা গেল ট্যাংকের ৪/৫ অংশ তখনও পূর্ণ রয়েছে। ট্যাংকের ধারণ ক্ষমতা কত লিটার?
৩৩. কোন ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা ১৫০০ টাকা কম পেলে সম্পত্তির মূল্য কত?
৩৪. কোন ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বিয়োগ করলে ভগ্নাংশটির মান ১। ভগ্নাংশটি নির্ণয় কর।
৩৫. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
৩৬. কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
৩৭. সুলেমান তার সঞ্চয়ের তিন-সপ্তমাংশ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের এক-তৃতীয়াংশ দিয়ে একটি বাড়ি কিনে। জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?
৩৮. চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল মহিলাদের ২/৩ অংশ অনুষ্ঠানে উপস্থিত পুরুষদের ১/২ অংশের সমান হলে ঐ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট প্রতিযোগীর কত অংশ নারী?
৩৯. একটি ট্যাংকের ১/৫ অংশ পানি দ্বারা পূর্ণ এবং ট্যাংকটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানি প্রয়োজন। ট্যাংকটির ধারণক্ষমতা কত?
৪০. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩০ কেজি। অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি হলে পাত্রটির ওজন কত কেজি?